আমাদের কারিকুলাম (Our Curriculum)

NCTB + English National Curriculum

আমরা বাংলাদেশ সরকারের NCTB (National Curriculum & Textbook Board) কারিকুলাম অনুসরণ করি। এর পাশাপাশি আমরা শিশুদের বয়স উপযোগীভাবে English National Curriculum-এর কিছু অংশ অন্তর্ভুক্ত করি, যাতে শিশুরা জাতীয় মানসম্পন্ন শিক্ষা পাওয়ার পাশাপাশি আধুনিক বৈশ্বিক শিক্ষা ব্যবস্থার স্বাদ নিতে পারে।

আমাদের বিশেষ শিক্ষণ পদ্ধতি NCTB-এর নির্দেশিকাকে সহজ করে তোলে, যেখানে শিশুরা মূলত পড়া, লেখা, গণিত এবং সামাজিক দক্ষতা শিখে। আমরা খেলাধুলাভিত্তিক এবং আনন্দদায়ক শেখার পরিবেশ তৈরি করি, যাতে শিশুরা শুধু পরীক্ষার জন্য না, বরং জ্ঞান অর্জনের প্রতি আগ্রহী হয়ে ওঠে।

NCTB Books and English Curriculum

আমাদের উদ্ভাবনী শিক্ষণ পদ্ধতি (Innovative Learning Methodologies)

Phenomenon-Based Learning (PhBL)

আলাদা আলাদা বিষয় না পড়ে শিশুরা বাস্তব জীবনের বিষয় নিয়ে শেখে। যেমন "পানি" বিষয়টি নিয়ে পড়ানো হলে তারা বিজ্ঞানে বাষ্পীভবন, গণিতে পরিমাপ, অঙ্কনে চিত্র, আর ভাষায় নদী নিয়ে গল্প শিখতে পারে। এতে শেখা হয় সমন্বিত ও আনন্দদায়ক।

Project-Based Learning (PBL)

শিশুরা বাস্তব প্রকল্পে কাজ করে শিখে। যেমন একটি ছোট বাগান তৈরি করা অথবা একটি ক্লাস স্টোরি বুক বানানো। এর মাধ্যমে তারা সৃজনশীলতা, দলগত কাজ, এবং সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করে আনন্দময় উপায়ে।

দৈনিক অতিরিক্ত কার্যক্রম (Daily Extra-Curriculars)

গান ও ছড়া (Music & Rhyme)
আঁকাআঁকি ও হস্তশিল্প (Drawing & Craft)
গল্প বলা (Storytelling)
ইনডোর গেমস (Indoor Games)